মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় আটক দুই, মটরসাইকেল উদ্ধার

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাইকৃত মটর সাইকেল। এঘটনায় থানায় ছিনতাই মামলা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, বুধবার (৯ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী মোড়ে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের পুত্র কালিগঞ্জ সার্জিকেল ক্লিনিকের কর্মচারী আশিক (২৫) কালিগঞ্জ হতে বাড়ী ফেরার পথে সড়কে রশি দিয়ে গতিরোধ করে এবং লোহার রড দিয়ে বেধড়ক পিটায়ে তাকে মারাত্মক যখম করে (টিভিএস ১২৫ সিসি) কালো কালারের মটর সাইকেল নিয়ে যায়।

পরে এঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন আশিক এর পরিবার। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা’র নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক শিহাবুল ইসরামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কামারগাঁতি রাজু শেখের বাগান থেকে মহতপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র আলাউদ্দীন (২৪) ও তারালী গ্রামের আমির আলী সরদারের পুত্র মারুফ হোসেন (২৬) কে আটক করে। এসময় তাদের স্বীকারোক্তিতে প্বাশ্ববর্তী থেকে মটর সাইকেলটি উদ্ধার করেন।

এঘটনায় বৃহস্পতিবার (১০ জুন) কালিগঞ্জ থানায় ছিনতাই মামলা হয়েছে, মামলা নম্বর-১০।

এঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা