সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ছিনতাই মামলার পলাতক আসামি গ্রেফতার: মোবাইল ও মোটরসাইকেল জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে হৃদয় মোড়ল (১৯) নামে ছিনতাই মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই আসামি উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ২২ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার তারালী বাজারে অবস্থিত রংধনু এন্টার প্রাইজের মালিক ও বরেয়া গ্রামের বাসিন্দা কমলেশ মানুষ (৩৫) দোকান বন্ধ করে প্রতিষ্ঠান থেকে নগত ২ লক্ষ ২৫ হাজার টাকা ও ব্যবসায়ীক কাজে ব্যবহৃত ৭ টি মোবাইল ফোন নিয়ে বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে বরেয়া এলাকার ভৈরব সরদারের বাড়ির সামনে পৌঁছালে ছিনতাইকারি হৃদয় মোড়লসহ অজ্ঞাতনামা আসামিরা জোরপূর্বক ব্যবসায়ী কমলেশ মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে একটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারি হৃদয়কে আটক করে। ওই সময়ে ছিনতাই হওয়া একটি মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে বুধবার (১৪ জুলাই) দুপুর ২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক