সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিরিব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার হল রুমে এ শিক্ষা শিবিরের কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৪টায় সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা শিবিরে উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।

তিনি ওয়ার্ড দায়িত্বশীলদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মহসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা ও কর্ম সদস্য কাজী মুজাহিদুল আলম, জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, নায়েবে আমীর আব্দুল্লাহ, মাওলানা লিয়াকত আলী, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, আবু ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য আবু রাসেল আসকারী, ড. মো: মিজানুর রহমান, শেখ আফতাব উদ্দিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা