মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে টেকসই মৎস্য উৎপাদনে কর্মশালার উদ্বোধন

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়ন ও টেকসই উৎপাদন প্রযুক্তির ব্যবহার দক্ষতা বৃদ্ধি সহ আধুনিক চাষাবাদ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সাতক্ষীরার কালিগঞ্জে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় আয়োজিত উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে “অ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ইমপ্রুভড ক্লাস্টার গ্রুপ মেম্বারস” শিরোনামের কর্মশালাটি মঙ্গলবার (২০ মে) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি.এম. সেলিম।

এছাড়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার নিশান মিয়া, মো. মনিরুজ্জামান, সুমন ঢালী, ও সাবিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রোগজীবাণু মুক্ত ও গুণগতমানসম্পন্ন চিংড়ি পোনা ব্যবহারের পাশাপাশি নিয়মিত পানির পিএইচ, লবণাক্ততা ও তাপমাত্রা পর্যবেক্ষণ করতে হবে। সেই সঙ্গে সুষম খাদ্য ব্যবহার করে মাছ চাষে অধিক লাভবান হওয়া সম্ভব।

এ প্রশিক্ষণ কর্মশালা ২০ মে থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত চলবে। প্রশিক্ষনটিতে নিজদেবপুর চিংড়ি ফার্ম ক্লাস্টারের সদস্যরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে আধুনিক মৎস্যচাষ পদ্ধতি, টেকসই উৎপাদন প্রযুক্তি এবং ক্লাস্টার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে জানিয়েছেন আয়োজকরা। সংশ্লিষ্টদের আশা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা উপকূলীয় এলাকার মৎস্যচাষিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে টেকসই মাছচাষ ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত