মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী আহত

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রেহানা পারভিন(২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শেখ নয়ন আহমেদ (৩৫)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের বাসিন্দা। নয়ন আহম্মেদ এর বাবার নাম শাহীন শেখ। জনতা ঘাতক ট্রাকটি(যশোর-ট- ১১-৩৩১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ নয়ন আহম্মেদ তার স্ত্রী রেহানা পারভিনকে নিয়ে বাড়ি থেকে মটর সাইকেলে সাতক্ষীরায় যাওয়ার সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজ এলাকায় পৌছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রেহানা পারভিন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত নয়নকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ ইসমাইল মোল¬া জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত হয়ে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন