শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দুই প্রতারক আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে ২ প্রতারক মহিলাদের বিভিন্ন ভাতা কার্ড করার নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।
এই চক্রের প্রধান নারাণপুর গ্রামের মৃত আজগার আলীর পুত্র মিজানুর রহমান (৪২) ও চক্রের আর একজন একই গ্রামের আঃ ওহাবের পুত্র আবু সালেক (৪৫)।

শনিবার (৪ মে) সকালে উপজেলার মাঘুরালী গ্রামের আবু বক্কারের স্ত্রী ময়নাকে প্রতিবন্ধী ভাতা বাবদ বড় অংকের অনুদান কার্ড করে দেওয়ার নামে দেড় হাজার টাকা দাবি করেন। এর আগে গত বৃহস্পতিবার ময়নার কাছ থেকে প্রতারক মিজানুর দেড় হাজার টাকা হাতিয়ে নেন। একই সাথে ময়নার শ্বাশুরি মৃত জোহর আলীর স্ত্রী আনোয়ারাকে বয়স্ক ভাতা কার্ড দেওয়ার নামে এক হাজার আট শত টাকা দাবি করেন। তাৎক্ষণিক আনোয়ারা তিনশত টাকা তাদের কাছে দেন।

এ ঘটনার সপ্তাহ খানেক আগে বিশেলক্ষী গ্রামে গর্ভবতী ভাতা কার্ডের নামে আবু বক্কারের কাছ থেকে হাতিয়ে নেন দেড় হাজার টাকা।

ভুক্তভোগী আবু বক্কার বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করেছে কয়েকমাস হলো। তবে আমাকে প্রতারক মিজানুর বলেছিলো স্ত্রীর গর্ভধারণের কাগজপত্র ও দেড় হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যে ভাতা কার্ড আসবে। এই প্রতারক আমার বাড়ির পাশে শফিকুলের কাছ থেকেও টাকা নিয়েছে।

এসময় প্রতারক চক্রের কাছে পাওয়া যায় বেশ কয়েকটি প্রতিবন্ধী কার্ডের খালি ফরম, বিভিন্ন এলাকার মহিলাদের আইডি কার্ডের ফটোকপি, ছবি সহ বিভিন্ন কাগজপত্র, মেডিকেল অফিসারের নকল সিল ও ভুয়া মেডিকেল সার্টিফিকেট।

নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম আমাকে মুঠোফোনে জানালে আমি তখনই ঘটনাস্থলে দফাদার পাঠিয়ে প্রতারক মিজানুর ও আবু সালেককে পরিষদে এনে আটকে রাখি এবং থানায় খবর দিলে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…