বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দুই সন্তানকে হ*ত্যার পর মায়ের আ*ত্মহ*ত্যার চেষ্টা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রত্না পারভীন (২৬) নামে এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে।

রত্না পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাহমুদ হাসানের স্ত্রী।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত মাহমুদ হাসানের সাথে তার স্ত্রী রত্না পারভীনের কলহ চলছিল। বুধবার দুপুরের দিকে রত্না পারভীন তার ছেলের নামে পরিচালিত ফেসবুক আইডিতে ‘এতো কিছু করার কি দরকার ছিল আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারেননি থাকেন আপনার ছাবিনার নিয়ে আমার সংসার করতে দিলেন না’ স্ট্যাটাস দেন।
পরে তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান (৫) ও মাহির আবরার (২) কে হত্যা করে। এরপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রত্না পারভীনকে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও উপ-পরিদর্শক প্রদীপ সানা ঘটনাস্থলে গিয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

একই রকম সংবাদ সমূহ

স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন

সাতক্ষীরা শহরের নীট হানী গ্রুপের মালিক ও মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সহ সভাপতি, বিশিষ্ট কণ্ঠশিল্পী শামিমা পারভীনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত