রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নার্সারিতে ঘাস মারা ঔষধ প্রয়োগে লক্ষধিক টাকার সবজি চারা বিনষ্ট

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: গ্রীন বাংলা এগ্রিকালচারের পলি নার্সারি হাউজে ঘাস মারা ঔষধ ছিটিয়ে লক্ষাধিক টাকার সবজি চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাংগা বাজার হতে খানপুর রাস্তা সংলগ্ন আব্দুল মজিদের স-মিলের উত্তর পাশে অবস্থিত গ্রীন বাংলা এগ্রিকালচার নামে একটি সবজি চারা উৎপাদনের পলিথিন শেড নার্সারি হাউজে।

নার্সারি মালিক শ্যামনগর উপজেলার নওয়াবেকীর ছোট কুপুট গ্রামের সুনীল কুমার মন্ডলের ছেলে সঞ্জয় কুমার মন্ডল বলেন আড়াই মাস আগে ৭ কাঠা জমি পাঁচ বছরের জন্য ৩৫ হাজার টাকা চুক্তিতে নার্সারি করার জন্য টেণ্ডার নিয়ে সেখানে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে বাসা-বাড়ি ও নার্সারি-শেড (পলি হাউজ) তৈরি করেন এবং সেখানে সবজি চারা উৎপাদনের জন্য প্রায় ৬০ হাজার টাকার বীজ বপন করেন। বীজ থেকে চারা গজিয়ে শেডটি যখন দৃষ্টিনন্দন সবুজ। উৎপাদিত চারা বিক্রি করার উপযুক্ত, ঠিক তখনি গত রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাতের আধারে পলি শেডের বেষ্টনীর ব্লু-নেট গুলো ধারালো অস্ত্রের সাহায্য কেটে ভিতরে প্রবেশ করে শেড জুড়ে সতেজ সবজি চারায় ঘাষ মারা ঔষধ (হারবিসাইড) ছিটিয়ে দিয়ে চলে গিয়েছে দূর্বৃত্তরা।

তিনি আরও জানান নার্সারি শেডের সাথে তৈরিকৃত বাসা-বাড়িতে পরিবার সহ থাকেন তিনি এবং নার্সারিটি দেকভাল করেন। গত সোমবার (২৩ অক্টোবর) সকালে দেখতে পান শেডটির দুই পাশের বেষ্টনীর ব্লু-নেট কাটা এবং শেডজুড়ে চারাগুলো ঝলসানো অবস্থায়। চারা সমূহ থেকে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। সূর্যের তাপ ও সময় বাড়ার সাথে সাথে সব চারা আস্তে আস্তে নেতিয়ে পড়ে যাচ্ছে। কে বা কারা এমন ক্ষতি করেছে সেটি তিনি বলতে পারেননি। তবে তার পলি হাউস এর সুনাম নষ্ট ও তাকে আর্থিক ভাবে ক্ষতি করার জন্য কেউ এমনটি করেছে বলে জানান। এতে তার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

আইন শৃঙ্খলা কতৃপক্ষের নিকট দোষিদের খুজে বের করে শাস্তির ব্যবস্থা ও সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে পুনরায় শেডটিতে চারা উৎপাদনের জন্য আর্থিক সাহায্যর আহবান জানিয়েছেন ভুক্তভোগী নার্সারি মালিক।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল