বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী যুবক শরিফুল, পরিবারের আহাজারি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: মা বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়েছে বুদ্ধি প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম (৩৬)। দীর্ঘ ২৫দিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার মা বাবাসহ পরিবারের সদস্যদের মাঝে চরম হতাশা ও আহাজারির সৃষ্টি হয়েছে।

বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেতে সহায়তা কামনা করে যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের দাউদ আলী মোল্লা জানান, ঈদের জামা কাপড় পছন্দ না হওয়ায় অভিমান করে বাড়ি ছেড়েছে একমাত্র ছেলে শরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১২ মার্চ সন্ধ্যার দিকে শরিফুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে যায়।

এরপর বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের ঘটনায় গত ২৫ মার্চ শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (নং-১১২৯)।

নিখোঁজ শরিফুল ইসলামের পিতা আরও জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। সে কম কথা বলে এবং প্রায়ই ইংরেজি শব্দ ব্যবহার করে। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।

বুদ্ধি প্রতিবন্ধী শরিফুল ইসলাম এর সন্ধান পেলে ০১৯২৩-৮৬১৩৫০ এবং ০১৭১১-১২৮৪ ৫২ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা দাউদ আলী মোল্লা ও মাতা রিজিয়া খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ