শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে কালিগঞ্জ সীমান্তে আব্দুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলী গাজীর ছেলে। সোমবার (১২ জুলাই) গভীর রাতে শুইলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা সবুজ (৩৮) জানান, রবিবার দিবাগত রাতে আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে সে আর বাড়িতে ফেরেনি। রবিবার দিবাগত রাত ২ টার দিকে ৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরবর্তীতে বিএসএফ’র গুলিতে এক যুবকের মৃত্যুর বিষয়টি জানতে পারেন তারা।

ভারতের হিঙ্গলগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ইছামতি নদী থেকে মৃতদেহ নিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন বলে দাবি করেন সবুজ।

ভাড়াশিমলা ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক জানান, বিএসএফ’র গুলিতে আব্দুর রাজ্জাকের নিহত হওয়ার বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যদের নিয়ে ১৭ বিজিবি ব্যাটালিয়নের বসন্তপুর ক্যাম্পে মরদেহ ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে।

বসন্তপুর ক্যাম্পের ইনচার্জ হাবিলদার খলিল জানান, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের মাধ্যমে বিএসএফ’র গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য হিঙ্গলগঞ্জ ক্যাম্পে বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন