বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মিজানুর, সম্পাদক নাজমুল

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্ল্যহ আমান‌। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী, আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম, সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: বাকী বিল্লাহ, তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সজিবউদ্দৌলা প্রমুখ।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে উপজেলার ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় হতে দুই জন করে ডেলিগেট হিসেবে মোট ৭৪ জন ভোটার মধ্যে ৬৫ জন ভোটারের উপস্থিতে এবং ভোট প্রদানের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম ৪৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আফজাল হোসেন পেয়েছেন ১৯ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আমানুল্ল্যাহ আমান, অপর দুই নির্বাচন কমিশনার হলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন