মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে থানার নবাগত ওসি রফিকুল ইসলামের মতবিনিময়

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে বুধবার রাত সাড়ে ৭ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আমি সাতক্ষীরার কলারোয়া থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেছি। সেখানে কর্মরত অবস্থায় আমি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলাম। আমি কখনও অন্যায় কার্যকলাপের সাথে আপোষ করিনি, ভবিষ্যতেও করবো না। থানা এলাকার সর্বস্তরের জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারেন এবং সর্বক্ষেত্রে ন্যায়বিচার পান সে ব্যাপারে প্রচেষ্টা থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। থানা এলাকাকে মাদকমুক্ত করতে আমি বদ্ধপরিকর। তিনি মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীমুক্ত করাসহ আইনশৃংখলা সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ আবুল হামিদ, কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সিনিয়র সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, আব্দুস সালাম প্রমুখ।

এ সময় রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য সহকারী শিক্ষক আফজাল হোসেন, মো. শের আলী, আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক আবু হাসান, তাজুল ইসলাম সাদ, শেখ ফারুক হোসেন, বাপ্পী সরকারসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম