বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে একটি পরিবার অজ্ঞান পার্টির কবলে, দুই জনকে পিটিয়ে জখম

অজ্ঞান পার্টির সদস্যরা একটি পরিবারের দুই সদস্যকে অজ্ঞান করে শৌচাগারের জানালা ভেঙে ঘরে ঢুকে দুই জনকে পিটিয়ে জখম করে মালামাল লুটপাটের চেষ্টা চালিয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে মোরশেদ আলী গাজীকে কালীগঞ্জের সার্জিকাল ক্লিনিক ও আনোয়ারা খাতুনকে সাতক্ষীরার সংগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

গোবিন্দপুর গ্রামের সাজ্জাদ হোসেন জানান, রতনপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক তিনি। কয়েকদিন ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকায় দুর্বত্তরা তার বাড়িতেই টাকা আছে ভেবে শনিবার গভীর রাতে তার বাড়িতে এসে চেতনানাশক স্প্রে করে তার বাবা মোরশেদ আলী গাজী (৮৫) ও ছেলে তরিকুল ইসলামকে অজ্ঞান করে ফেলার চেষ্টা করে।

এরপর রাত আড়াইটার দিকে অজ্ঞান পার্টি চক্রের তিন সদস্য শৌচাগারের জানালা ভেঙে ঘরের মধ্যে ঢোকে। চিৎকার করায় ওই চক্রের সদস্যরা তার ছেলে তরিকুল ও বাবা মোরশেদ আলীকে মারিপট করে। এ সময় তারা বাবার ঘরের দরজা ভেঙে ফেলে তাদের উপর হামলা করে। চিৎকার করায় তার স্ত্রী আনোয়ারা খাতুনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।

এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার আল মারির ড্রয়ার খুলে বিভিন্ন জিনিসপত্র লুটপাট করার চেষ্টা করে। রাত তিনটার দিকে ওই চক্রটি চলে যায়। স্থানীয়রা তার বাবা ও স্ত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বাবাকে কালীগঞ্জ সার্জিক্যাল ক্লিনিক ও স্ত্রীকে সাতক্ষীরার সংগ্রাম ক্লিনিকে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ আরবার জানান, আনোয়ারা খাতুন ও তার শ্বশুরকে রোববার ভোর পৌনে ৫টার দিকে ভর্তি করা হয়। আনোয়ারা খাতুনের মাথায় ভারী জিনিস দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মোরশেদ আলীর মাথায় আঘাত ও চেতনা ফেরেনি। ফলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপপরিদর্শক গোবিন্দ আকর্ষণকে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন