মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা পৌঁছেছেন। শনিবার সাতক্ষীরায় দিনভর তার রাজনৈতিক কর্মসূচি।
কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন।

এদিকে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে শুক্রবার দুপুরের পর সাতক্ষীরার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনস্থল সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ।
এসময় তার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন, সুরা সদস্য নজরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।

অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন ঘটানোর মাধ্যমে দেশে নতুন করে সূর্যোদয় ঘটেছে। আমরা এই ঐতিহাসিক বিজয়কে ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি। দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচার সৃষ্ট সব জঞ্জালমুক্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে লক্ষাধিক জামায়াত নেতাকর্মীর সমাবেশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতে আমীরের সমাবেশ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের