বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুয়েতে মোবাইলে দেখে নামাজে কোরআন পড়া নিষেধ

ইমামদের সঠিকভাবে কোরআন পড়তে হবে। জোরে চেঁচিয়ে বা শব্দের সুর পরিবর্তন করার কারণে যেন কোরআন পড়ার বিধান লঙ্ঘন না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।

নামাজে মোবাইলে ফোনে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

দেশটির ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করে।

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় বলেছে, দিনের ফরজ পাঁচ ওয়াক্ত ও তারাবিহ নামাজে মোবাইল ফোনে দেখে দেখে কোরআন পড়তে পারবেন না ইমামরা।

একই সঙ্গে পবিত্র রমজান মাসের তারাবি নামাজ পড়ানোর আগে কোরআনের আয়াত ভালোভাবে মুখস্ত ও আয়ত্ত্ব করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এমনকি নামাজ পড়ানোর সময় কোরআনের আয়াত যতটা সম্ভব মুখস্ত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমামদের।

কুয়েতের মসজিদ বিষয়ক উপসচিব সালাহ আল-সিলাহি ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মসজিদের সত্যিকারের বার্তা পৌঁছানোর কাজটি সম্পন্ন করেন এবং ইমাম হিসেবে যে দায়িত্ব রয়েছে সেটি সঠিকভাবে করেন।
সূত্র: গালফ নিউজ

একই রকম সংবাদ সমূহ

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়েবিস্তারিত পড়ুন

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর