রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটা আন্দোলনে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত: আইনমন্ত্রী

কোটাবিরোধী আন্দোলনে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১২ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মারা এরমধ্যে (কোটাবিরোধী আন্দোলন) কিছুটা হলেও ষড়যন্ত্রে লিপ্ত না, সেটি আমি অস্বীকার করতে পারবো না। এটি আপনারাও বুঝছেন, আমরাও বুঝছি।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সুবিধা-অসুবিধা দেখা। এটি কেউ বাধাগ্রস্ত করলে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী বলেন, আমার বিশ্বাস, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন, তারা সর্বোচ্চ আদালতের আদেশ মেনে অবশ্যই ঘরে ফিরে যাবেন।

আন্দোলনকারীরা ঘরে না গেলে সরকারের অবস্থান কী, জানালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে, কোটা আন্দোলনে সেই প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারব না।

শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কোটাবিরোধী আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

এর আগে তিনি সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী আইনমন্ত্রীকে স্বাগত জানান।

আইনমন্ত্রী বলেন, এটা আপনারাও বুঝতেছেন আমরাও বুঝতেছি- কিন্তু আমার বিশ্বাস, যারা নতুন প্রজন্মের ছাত্রছাত্রী কোটার ব্যাপারে তাদের বক্তব্য প্রকাশ করেছে। সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক জনগণ দুঃখ কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে।

মন্ত্রী বলেন, আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

কোটাবিরোধী আন্দোলনকারীরা যদি ঘরে ফিরে না যায় সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হল জনগণের জানমাল রক্ষা করা, জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সেক্ষেত্রে সরকারের দায়িত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকেবিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন