বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেব লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী সাভারের খাগানে অবস্থিত মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা: ফখরুল ইসলামের নেতৃতে ডা: হুমায়ুন কবীর সেলিম (কিডনী বিশেষজ্ঞ), ডা: মাসুদুর রহমান (কিডনী বিশেষজ্ঞ), ডা: নায়লা পারভিন, ডা: ফাহরিমা আক্তার, ডা: ফারহানা আফরোজ, ডাঃ আয়শা আহমেদ, ডা: জান্নাতুল ফাওজিয়া, ডা: হুমাইরা রহমান এবং ডা: নুসরাত জাহানসহ একটি দক্ষ মেডিকেল টিম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও লায়ন্স ক্লাব ইন্টারন্যশল জেলা ৩১৫-এ২ রিজিওন চেয়ারপার্সন ইকবাল মাসুদ, উপ-পরিচালক মোখলেছুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, এমআইএস অফিসার মাধবেন্দ্র রায়, ফিন্যন্স ও এডমিন অফিসার সাদেক আল মামুন প্রমূখ।

উদ্বোধনী সভায় অধ্যাপক ডা: ফখরুল ইসলাম বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সারা জীবন মানবতার কল্যাণে কাজ করেছিলেন। তাঁর জীবনব্যাপি সেবা ছিল সকল ধর্ম, মত ও পথের উর্ধে মানবতার সেবা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসও মানবতার কল্যাণে উৎসর্গিত। স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, তাঁর আদর্শ বাস্তবায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন নিরলস কাজ করে যাচ্ছে। খাগান, বিরুলিয়া এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর প্রতিষ্ঠা করেছে মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতাল খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর আদর্শে মানুষের সেবায় কাজ করে যাবে। মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা: নায়লা পারভিন সকল চিকিৎসক ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে যারা সহযোগিতা করেছে বিশেষ করে লায়ন ক্লাব অব ঢাকা ওয়েসিসকে ধন্যবাদ জানান।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২শ ৫০ জনেরও অধিক রোগী চিকিৎসাসেবা গ্রহন করে। এসময় ফ্রি ঔষধ প্রদান, ডাইবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ এবং রক্তচাপ নির্ণয় করা হয়। খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সেক্টরের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন