বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়াকে চিকিৎসা দেবেন তিন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক, আসছেন বুধবার

ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত জনস হপকিনস হাসপাতালের এই তিন চিকিৎসক বুধবার বাংলাদেশে পৌঁছাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে, বিএনপিনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দিতে মার্কিন তিন বিশেষজ্ঞ চিকিৎসককে বাংলাদেশে আসতে এরইমধ্যে সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে।

দুই মাসের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে আবেদনও করা হয়েছে।

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না পারায় পরিবার ও দলের পক্ষ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার চেষ্টার কথা জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে মঙ্গলবার ভোর পৌনে ৪টায় তাকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দুপুরে তাকে সিসিইউ থেকে ফের কেবিনে নেওয়া হয়।

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। পেটে পানি জমার কারণে গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলেবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর