শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণতন্ত্র-উন্নয়ন মানেই শেখ হাসিনা: কলারোয়ার খোরদোয় নৌকার জনসভায় স্বপন

দীপক শেঠ ও মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো হাইস্কুল মাঠে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি বক্তব্যে নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনার মূল্যবান ভোট নৌকায় দিন। গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। গণতন্ত্র-উন্নয়ন মানেই শেখ হাসিনা।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জেলা আওয়ামী লীগের সহ.সভাপতি শেখ সাহিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা আ.লীগ নেতা মীর জাকির হোসেন, সাংবাদিক মোজাফ্ফার হোসেন, জেলা কৃষকলীগ সভাপতি মাহফুজা খানম রুবি, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী মাহাবুবর রহমান মফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নানের সঞ্চালনায় নৌকার সমর্থনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কুশোডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অজিয়ার রহমান, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মহিলা আ.লীগ নেত্রী আনারুল ইসলাম ময়না, আ.লীগ নেতা আজিজুর রহমান, যুবলীগ নেতা শেখ ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, মাসুমুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা হাসানসহ ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত