বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাইবান্ধায় বাসচাপায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় ইজিবাইকের নিহত হয়েছেন ছয় যাত্রী। এ সময় পথচারী ও বাসযাত্রীসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কালিতলা বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বকচর মন্ডল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ইজিবাইকের চালক নজরুল ইসলাম টুকু (৬৫)। মাস্তা মিকুরাই গ্রামের রাজা শেখের ছেলে সোহাগ শেখ (১৯) এবং ঘোষপাড়ার মৃত রহমত উল্লার ছেলে আশরাফ (৭০)। শিবপুর গ্রামের রিপন মিয়া (৩২) এবং গোবিন্দগঞ্জ পৌরসভার মধ্যপাড়ার সন্তোষ কুমারের ছেলে সুজন কুমার (৪০)। এ ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর স্থানীয়ভাবে শোনা যাচ্ছে এবং তার পরিচয় এখনও জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজিবাইকটি যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা যাচ্ছিল।

এমন সময় ঘটনাস্থলে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

অন্যদিকে, গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহজাহান জানান, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়ার পর আরও দুই যাত্রী মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর স্থানীয়ভাবে শোনা যাচ্ছে এবং তার পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।

তিনি আরও জানান, বাসটিকে আটক করা হয়েছে কিন্তু বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। মৃত পাঁচজনের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান