বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘুষ গ্রহণের অপরাধে সাতক্ষীরা পৌরসভার তিন কর্মচারীকে স্থায়ীভাবে অপসারণ

আবু সাঈদ, সাতক্ষীরা: ঘুষ গ্রহণের অপরাধে সাতক্ষীরা পৌরসভার তিন কর্মচারীকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাদের অপসারণ করা হয়েছে।

অপসারণকৃতরা হলেন কর মো. হাবিবুর রহমান, মো. আব্দুল গফুর ও জাফরুল খান চৌধুরী শ্যাম্মু।

সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, অভিযুক্ত তিনজন কর্মচারী পৌরসভার মাস্টাররোলে (দৈনিক হাজিরা ভিত্তিক) কর আদায় শাখায় কর্মরত ছিলেন। গত ২৩ নভেম্বর পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা, কুখরালি, পারকুখরালি, মেজ মিয়ার মোড়, কাঠালতলাসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাড়ির মাপজরিপ করার সময় গ্রাহকদের নিকট থেকে অর্থ গ্রহণের সময় ভুক্তভোগিরা পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে পৌরসভা থেকে একটি টিম সরেজমিনে তদন্তে যায় এবং ঘটনার সত্যতা মেলে। পরবর্তীতে তাদের পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্রাদি নিয়ে ছাটাই করা করা হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীন বলেন, ঘুষ গ্রহণের দায়ে তিনজনকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। তাদের আর সাতক্ষীরা পৌরসভায় কাজে যোগদানের সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ