শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাকরির প্রলোভনে ধর্ষণ, চট্টগ্রামে আটক ৬

চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে ধর্ষণের দায়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ছয়জনকে আটক করেছে র্যাব। এ সময় ভুক্তভোগী চার তরুণীকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০), ও সালমা বেগম (২৫)।

র্যাব জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে গরীব, অসহায়, এতিম নারী ও শিশুদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম শহরে এনে ভাড়া করা বাসায় আটকে রেখে যৌনতায় বাধ্য করা হচ্ছে, এমন অভিযোগে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। একপর্যায়ে গোপন সূত্রে বেশ কিছু বাসার সন্ধান পাওয়া যায়। এরপর গতকাল (বৃহস্পতিবার) দিনে ও রাতে এসব বাসায় অভিযান চালিয়ে চার তরুণীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, ‘আটক দুই নারীসহ ছয়জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকেবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর