শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেয়ারবাজারে হঠাৎ ‘পচা’ কোম্পানির দাপট

গত সপ্তাজুড়ে দেশের শেয়ারবাজারে পতন প্রবণতা থাকলেও শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে এক প্রকার দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান।

গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২১০টি বা ৫৬ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এমন পতনের বাজারে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে সাতটিই দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান।

এর মধ্যে গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। দীর্ঘদিন ওটিসিতে থাকার পর গত ১৩ জুন কোম্পানিটিকে মূল বাজারে ফিরিয়ে আনে ডিএসই।

মূল বাজারে ফিরে কোম্পানিটির শেয়ার চমক দেখিয়েছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম ১১৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে গেছে।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরই, গেল সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ওটিসি থেকে মূল বাজারে ফেরা আর এক প্রতিষ্ঠান তমিজউদ্দিন টেক্সটাইল। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ।

পরের স্থানটিও দখল করেছে ওটিসি থেকে মূল বাজারে ফেরা আর এক প্রতিষ্ঠান- বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। গেল সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৮ দশমিক ৮৯ শতাংশ।

‘জেড’ গ্রুপের এই তিন প্রতিষ্ঠানের পরই গত সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সাফকো স্পিনিং। এ কোম্পানিটিরও আর্থিক অবস্থা খুব একটা ভালো না। ‘বি’ গ্রুপে থাকা কোম্পানিটির শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৫১ দশমিক ৮৩ শতাংশ।

মূল্যে বড় ধরনের উত্থান হলেও কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৭ সালে ৪ শতাংশ এবং ২০১৬ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

সাফকো স্পিনিংয়ের পরের চারটি স্থানই রয়েছে জেড গ্রুপের প্রতিষ্ঠানের দখলে। এর মধ্যে ওটিসি থেকে গত সপ্তাহে মূল বাজারে ফেরা মুন্নু ফেব্রিকসের শেয়ার দাম বেড়েছে ৪৮ দশমিক ১৫ শতাংশ।

বাকি তিন প্রতিষ্ঠানের মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলের ৪০ দশমিক ৭৪ শতাংশ, এরামিট সিমেন্টের ৩২ দশমিক ৬০ শতাংশ এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ২৭ দশমিক ৭৮ শতাংশ দাম বেড়েছে।

গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয়া ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে মাত্র দুটি। এর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২৬ দশমিক ৫৫ শতাংশ। আর রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২৬ দশমিক ২৭ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ