শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাদপুরে মেডিক্যাল টেকনোলজিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে এক মেডিক্যাল টেকনোলজিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কোয়ার্টারের তৃতীয় তলায় রান্নাঘরের জানালায় মনিরা কামাল (২৬) নামে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে মনিরা কামাল চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যোগদান করেন। বাবা ও ফুফুর সাথে এক বছরের ছেলে মোয়াছকে নিয়ে কোয়ার্টারে বসবাস করতেন তিনি।

মনিরা কামাল পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার পামুলী ইউপির ২নং ওয়ার্ডের সদস্য মমির উদ্দিন মন্টুর মে‌য়ে ও নীলফামারী জেলার কাচারী বাজার গ্ৰামের জিয়ারুল ইসলাম নাদেরের স্ত্রী।

নিহতের বাবা মমির উদ্দিন মন্টু জানান, রাত দুইটা বাজে মেয়েসহ একসাথে বাসায় যান তারা। সকালে রুমে মনিরাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করার পর কোয়ার্টারের তৃতীয় তলার বাসার ভিতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।

মনিরার বাবা আরও জানান, মনিরা কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন।

মতলব উত্তর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। উপ-পরিদর্শক (এস আই) আবু বকর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত নেই। মনিরা কামালের মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়