চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা


চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সাতক্ষীরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত কার্যক্রম চালু, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু এবং সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় ও দুস্থ ভূমিহীনদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওসার আলীর সভাপতিত্বে নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।
এছাড়াও বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা শাহানারা খাতুন রিনা, রফিকুল ইসলাম ও স্বপন পান্ডে প্রমূখ ।
এসময় বক্তারা বলেন, ভূমিহীনদের পুনর্বাসন ও তাঁদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালু এবং সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর দাবি জানান তাঁরা।
পথসভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক ভূমিহীন মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা চার দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
দু’বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধনবিস্তারিত পড়ুন


