বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছোট বোন রেহানা পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না: টুঙ্গিপাড়া জনসভায় প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রাণ খুলে কাজ করে যাচ্ছি, আর এগুলো সম্ভব হয়েছে আমার ছোট বোন রেহানা জন্য। রেহানা আমার পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না।

শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পরে আমি তখন দেশে আসি তখন শুধু শেখ রাসেল আর কামাল জামাল কে খুঁজতে ছিলাম। তখন ও আমাকে স্বৈরাচারী বিএনপি বিভিন্ন কাজে বাধা দেয়। তবে সেদিন আমি আমার ভাইদের কে না পেলেও এয়ারপোর্টে হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়ে ছিল। সেদিন থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে হত্যার জন্যে বিএনপি জামায়াতের বিভিন্ন সময়ে বিভিন্ন হামলায় আমার এই জনগণ মানবঢাল হয়েছিল আর আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। স্বাধীনতা বিরোধী সেই অপশক্তি আজও মাথা চাড়া দিয়ে উঠছে। আগুন সন্ত্রাসী করাই হচ্ছে বিএনপি জামায়াতের কাজ। লন্ডনে বসে তারেক জিয়া হুকুম দেয় আর তার কথা শুনে একদল বিপথগামী লোক অ্যাম্বুলেন্স, হাসপাতালে হামলা সহ পুলিশ সদস্যও পিটিয়ে মেরেছে। ভবিষ্যতে যদি আবার ও এমন কোনো কাজ করে তাহলে ঐ তারেক জিয়া কে ধরে এনে আইনের আওতায় আনবো।

এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে নিয়ে একদল বিপথগামী লোক ও বিদেশি চক্র নাশকতা করছে। সুতরাং সকলে মিলে আগামী ৭ই জানুয়ারি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করছি। আমি অনেক ভাগ্যবান যে আপনাদের মত জনগণ পেয়েছি।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল শেখ এর সঞ্চালনায় এসব বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম প্রমুখ।

এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ভাষণ শেষে গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
একই দিনে মাদারিপুরের কালকিনিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিবিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিওবিস্তারিত পড়ুন

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর)বিস্তারিত পড়ুন

  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ
  • সাবেক আইজিপি বেনজিরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেফতার ৩
  • শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে : প্রধানমন্ত্রী
  • গাছের ভেতর থেকে বের হচ্ছে নারী কণ্ঠ!