বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে আগের চেয়ে এখন বেড়েছে। সেনাবাহিনী সব সময় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগির হাট ও ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে। ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়া গবাদিপশুর চিকিৎসাসহ দেশের বিভিন্নস্থানে কৃষিসামগ্রী বিতরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবছরের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনী এখন শীতকালীন প্রশিক্ষণে নিয়োজিত আছে। আমরা যখন প্রশিক্ষণের জন্য বাইরে আসি তখন জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। আশা করছি আমাদের শীতকালীন প্রশিক্ষণ শেষ করার মধ্যে প্রায় লক্ষাধিক কম্বল আমরা সারাদেশে বিতরণ করতে পারবো। আমরা গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী সাফল্য অর্জন করতে হলে যুদ্ধক্ষেত্রে অবশ্যই জনগণের সহায়তা দরকার।’

এ সময় সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান