শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনতা ব্যাংকের অফিসারদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জনতা ব্যাংকের অফিসারদের উদ্যোগে অসহায় ও কর্মহীন পরিবারের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খুলনার ফুলতলা উপজেলা ও খুলনা’র ৩টি ইউনিয়নের কর্মহীন ও অসহায় ২৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা ও পরামর্শক এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রধান উপদেষ্টা, জনতা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম আজাদ ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

তিনি বলেন, যতদিন এই মহামারী থাকবে ততদিন বিভিন্ন জেলায় জনতা ব্যাংকের পক্ষ হতে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার নির্দেশনায় সামর্থ্যবান ব্যাক্তিদেরও এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংকের খুলনার বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংকের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল, ব্যাংকের উপমহাব্যবস্থাপক অরূণ প্রকাশ বিশ্বাস, খুলনার এরিয়া ইনচার্জ মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, জনতা ব্যাংক লিমিটেড এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের মো:ইদ্রিস আলী গাজী, আমিনুল ইসলাম মঈন, গাজী জগলুল আহমেদ, মানস কুমার ঢালী, রনি ভূইয়া প্রমুথ।

জনতা ব্যাংক লিমিটেড এর সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’