মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনদূর্ভোগ কমাতে দ্রুত সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের বাস্তাবায়ন চাই : মুহাদ্দিস আব্দুল খালেক

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, সাতক্ষীরার মানুষের এখন প্রধান সমস্যা সড়ক। যেটা দিয়ে চলাচল একেবারে অনুপোযোগী। তাই দ্রুত সময়ের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। এবিষয়ে আমরা উপরের মহলে কথা বলেছি। দ্রুত কাজ শুরু কারার আশ্বাস দিয়েছেন তারা। তিনি আরো বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। দেশের মানুষ নিরাপদে বসবাস করবে। আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই। জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতি কমে যাবে। জামায়াত ইসলাম রাস্তার ইট, ভবনের সিমেন্ট, রড খায় না। এর আগে আমাদের যেসব এমপি মন্ত্রি ছিলেন তারা জীবন দিয়ে ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। আমরা সাতক্ষীরাকে এগিয়ে নিতে সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন চাই। তিনি আরো বলেন, বিগত সরকার দেশ থেকে পালিয়ে গেছেন তাদের কৃতকর্মের জন্য। তাদের পালিয়ে যাওয়াটা আত্নহত্যা করে মরে যাওয়ার চেয়ে লজ্জাজনক। আমাদের উপর জুলুম অত্যাচার হয়েছে আমরা পালিয়ে যায়নি। আমরা দেশকে ভালবেসে দেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত প্রধান সড়কটি ৬ লেনে করার প্রাথমিক বাজেট হয়ে গেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে। আব্দুল খালেক এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক দিক উল্লেখ করে বলেন, দেবহাটা তথা সাতক্ষীরার উন্নয়নে যতরকম কাজ করা যায় তিনি সর্বদা সেই প্রচেষ্টা চালাবেন বলে উল্লেখ করে আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে ভোট দেওয়ার আহবান জানান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম ও জেলা জামায়াতের সহ- সেক্রেটারব প্রভাষক ওমর ফারুক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, আইবিডব্লিউএফ’র জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, দেবহাটা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, দেবহাটা (দক্ষিণ) সেক্রেটারী আবু সাঈদ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, ইসরায়েল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান জিয়া, মাওলানা আনোয়ারুল ইসলাম সখিপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মঈনউদ্দিন ময়না, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক তরফদার, দেবহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল