রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে কলারোয়া ছাগলের হাট, ক্রেতা ও বিক্রেতাদের ভিড়

মোস্তফা হোসেন বাবলু: মুসলিম সম্প্রদায়ের দরজায় কড়া নাড়ছে যাচ্ছে ঈদুল আযহা কুরবানীর ঈদ। আগামি ১৭ জুন সোমবার ঈদ অনুষ্ঠিত হবে।

ঈদকে সামনে রেখে কলারোয়া উপজেলায় পেীর সদরের ছাগলের হাট জমজমাট। ক্রেতা বিক্রেতা উপস্থিতিতে সরাগরম হয়েছে উঠেছে হাটের পরিবেশ। বেচাকেনা, সেই সাথে দর কষাকষি। ছিল ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভিড়। শুক্রবার ১৪ জুন কলারোয়া ছাগলের বাজার ঘুরে এমনটাই চোখে পড়ে।
সপ্তাহে শুক্রবার ও সোমবার এই দুই দিন থাকে হাটবার। তবে অন্যান্য দিনের তুলনায় ঈদকে সামনে রেখে আশপাশের এলাকা থেকে বাজারে বিক্রয়ের জন্য আনা হয় শত শত ছাগল।

সাতক্ষীরার বড় বেপারী আক্কাস, দেয়াড়া গ্রামের ছাগলের বেপারী শিলন, ইমাম হোসেন বিল্লাল বিক্রতা জানান, কুরবানী ঈদের সময় আমরা কিছু বড় ছাগল কিনে বিক্রি করি আজ আমরা ছয়টি খাসি ছাগলটি এনেছি। একটু ভাল দামে বিক্রয়ের জন্য। ৪৫ হাজার টাকা চাচ্ছি তবে এখন পযর্ন্ত ৩২ হাজার দাম উঠেছে। চাহিদা মত দাম পেলে ছেড়ে দেব।
অপরদিকে শফিকুল ইসলাম নামে একজন বিক্রেতা বলেন, আমি প্রতিবছর শখের বশত একটি করে খাসি ছাগল পালি, কিন্তু আজ সেই শখের ছাগলটি হাটে নিয়ে এসেছি, ভালো দাম পাবো বলে আশা করি।

হাসানুর নামের এক ক্রেতা বলেন, দাম তো একটু বেশি চাওয়া হচ্ছে। দর কষাকষি করলে ক্রয় করা সম্ভব।

স্থানীয়রা জানান, অন্য সময়ের তুলনায় এবার ঈদের বাজার বেশ জমে উঠেছে। দাম একটু বেশি। তাই দর-দামে মিলে গেলে কিনে নিচ্ছেন অনেকেই। সামনে আর একটা হাট পাওয়া যাবে না তাই অনেকেই আজই কেনার চেষ্টা করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি