রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংকট নেই : হানিফ

আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো সংকট তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ রবিবার সকালে কুষ্টিয়া প্রধান ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এখনো অনেক সময় আছে। আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন।

আশা করছি সবাই নির্বাচনে অংশ নেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন হানিফ।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঈদুল আযহার ত্যাগের মহিমায় দেশ আরো এগিয়ে যাবে।

কুষ্টিয়ার ৬টি উপজেলার ১৩০টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার নাম অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবির মানুষ এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন
  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি