শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের লেনদেন ও আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে— এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যে যেন কোনো দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি; দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।’

তিনি আরও বলেন, জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ; সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘মনে রাখবেন, এর আগে কখনো আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করত না। মনে করত একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোম কুপও সার্চ লাইটের বাইরে থাকবে না।’

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ নেতারা বক্তব্য রাখেন।

এর আগে, সকাল ৯টায় একদিনের সফরে রংপুর আসেন জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলন যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান
  • সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
  • ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
  • গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম