সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত স্বাধীনতাবিরোধী, তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না : বিপ্লব কুমার সরকার

আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নিজ কার্যালয়ে এসব কথা বলেন ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, এখন পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে না। কারণ জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। যে দলটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। যার শীর্ষস্থানীয় নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগই নেই।

বিপ্লব কুমার সরকার বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর পার্থক্য রয়েছে। অন্য রাজনৈতিক দল যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নয়। জামায়াতের নিবন্ধনও বাতিল করা হয়েছে।

অনুমতি না পেলেও যদি তারা সভা-সমাবেশ করতে চায় সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অধ্যাদেশ রয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ছাড়া কেউ কোনো সভা-সমাবেশ করতে পারবে না। জামায়াত ইসলামী যদি কমিশনারের অনুমতি ছাড়া সভা-সমাবেশ করতে চায় তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াত আমিরসহ নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরই মধ্যে তারা সমাবেশের প্রস্তুতি শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতেবিস্তারিত পড়ুন

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে ৭ জানুয়ারি। মাসব্যাপী এ মেলা চলবে ৬বিস্তারিত পড়ুন

রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চলাকালে আত্মরক্ষার্থে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেছিলেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
  • সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • চাঁদাবাজের খোঁজ পেলে ধরে আনুন: ডিএসসিসি প্রশাসক
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ