শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে এসডিএফের “ব্যবসায় ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস. এম. শফিক, ঝিনাইদহ : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা অফিস ঝিনাইদহ এর তত্ত্বাবধানে আরইএলআই প্রকল্পের অধীনে উৎপাদনকারী দলের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ০৪ দিনব্যাপী (০৪-০৭ মার্চ ২০২৪) “ব্যবসায় ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ স্থানীয় সৃজনী ফাউন্ডেশন প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মোঃ জাফর ইকবাল, জেলা সমবায় অফিসার, ঝিনাইদহ, মোঃ রবিউল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলিহুড ও কমিউনিটি ফাইনান্স), এসডিএফ, যশোর অঞ্চল, এস. এম. শফিকুল ইসলাম, জেলা কর্মকর্তা (লাইভলিহুড) এবং সারওয়ার জাহান, জেলা কর্মকর্তা (ইয়ুথ এন্ড এমপ্লয়মেন্ট)।

০৪ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, এসএমই ফাউন্ডেশন, ঢাকা। ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণে ব্যবসার প্রাথমিক ধারণা, SWOT বিশ্লেষণ, মৌলিক হিসাব রক্ষণ (রেকর্ড কিপিং), পণ্যের খরচ নির্ণয় ও মূল্য নির্ধারণ পদ্ধতি, বাজার সমীক্ষা (জরিপ), চেকলিস্ট এবং পণ্য ও ক্রেতা, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, বিপনন ব্যবস্থাপনা পরিকল্পনা এবং ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তর ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থী হিসেবে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন ক্লাস্টারের ফুলচাষি, গাভী পালন, পানচাষী ও গরু মোটাতাজাকরণ বিষয়ক ০৪ টি উৎপাদনকারী দলের ব্যবস্থাপনা কমিটির ২৪ জন সদস্য।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আরইএলআই প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। গ্রাম উন্নয়ন তহবিল (ভিডিএফ), এককালীন অনুদান, কমিউনিটি অবকাঠামো নির্মাণ, রিভলবিং বা ঘূর্ণায়মান তহবিল, যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কার্যক্রম এই প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা

যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবে বলে আশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

ছাত্র-রাজনীতি, সাংবাদিকতা, কূটনীতিক থেকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বিএনপিতে যোগদান করলেন গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খাঁন
  • ঝিনাইদহে ৩ জনকে হ*ত্যা, দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা
  • জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির
  • মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর
  • আসুন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি : তারেক রহমান
  • ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার
  • বাংলাদেশে অনুপ্রবেশের পর গ্রেপ্তার, পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য
  • এমপি আনার হত্যা: ঘুরেফিরে সবকিছুতেই আসছে শাহীনের নাম
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান
  • এমপি আজিম হত্যা: ম্যাজিস্ট্রেট ও বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে যাবে ডিবি
  • এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিলো ডিবি
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর রিমান্ড নামঞ্জুর, ঝিনাইদহে অভিযানের নির্দেশ