শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে চোরের মারপিটে বাগান মালিকের মৃত্যু

ঝিনাইদহে চোরের মারপিটে মনু পাঠান (৬৫) নামের এক মাল্টা বাগান মালিক নিহত হয়েছে।

রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মনু পাঠান বাটিকাডাঙ্গা গ্রামের মৃত আলী পাঠানের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে মনু পাঠান বাড়ির পাশের মাঠে মাল্টা বাগান পাহারা দিচ্ছিলো। সেসময় তার বাগানে চোর প্রবেশ করে মাল্টা চুরি করছিলো। বিষয়টি টের পেয়ে মনু পাঠান এগিয়ে গেলে মনু পাঠানের উপর চড়াও হয়ে মারপিট শুরু করে। সেসময় মনুর আত্মচিৎকারে স্বজনরা ছুটে আসলে চোর পালিয়ে যায়। আহত অবস্থায় মনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে মাঠেই তার মৃত্যু হয়েছে কর্তব্যরত ডাক্তার নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আটকের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান