শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

‘ত্রাণ চাই না,পরিত্রাণ চাই’ সাতক্ষীরায় এই শ্লোগানে আশাশুনি উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক কমিটি, নারী কমিটি, আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

অনুষ্ঠিত মানববন্ধনে জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্মসচিব আলীনুর খান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা কওছার আলী, সিপিবি নেতা মো. আবুল হোসেন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মাও. মোনায়েম হোসেন, জেলা নারী কমিটির সভাপতি শ্রীপ্রা সরকার, আসাদুল হক লাল্টু, পানি কমিটির তাল উপজেলার সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ভাত চাই না, টেকসই বেড়িবাঁধ চাই। নদী ভাঙ্গনের মতো সৃষ্ট পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা পরিবার নিয়ে বাপ-দাদার ভিটায় থাকতে চাই, পানিতে নয়। আশাশুনিতে যত নদী আছে সেগুলো খনন করতে হবে। জলাবদ্ধতা নিরসনে সরকার কতৃক বরাদ্ধকৃত অর্থ যথাযথ ভাবে খরচ করতে হবে। তাছাড়া খাল খননের কাজে বরাদ্ধের টাকা নয়ছয় হতে দিব।সেজন্য সকলে একত্রিত হয়ে তদারকি করতে হবে। বরাদ্দের টাকা ৩০% নয় সমুদয় ব্যয় করতে হবে। প্রতিবছরই বর্ষা মৌসুমে সাতক্ষীরা জেলার নিম্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ফসলের ক্ষেত ডুবে যায়। বহু বাড়ি-ঘর জলমগ্ন হয়ে পড়ে। একইভাবে ষাটের দশকে নির্মিত সাতক্ষীরা আশাশুনি উপজেলাসহ উপকূল রক্ষা বাঁধের অধিকাংশ জরাজীর্ণ হয়ে পড়ায় উপকূলের মানুষও সবসময় অনিরাপদ জীবনযাপন করে। স্বাভাবিক সময়ে বেড়িবাঁধ নিয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা থাকে না। প্রাকৃতিক দুর্যোগ আসলেই শুরু হয় তোড়জোড়। যা এবার ঘূর্ণিঝড় অশনির সময়ও দেখা গেছে। কিন্তু এখন আর সেই তোড়জোড় নেই।।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায়ও জলাবদ্ধতা ও জলমগ্ন অবস্থা বিরাজ করে। অনেকের ঘরের মধ্যে পানি ওঠে। জলাবদ্ধতায় মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠে।

পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান করেন নাগরিক নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা