মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে যা বললেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অধীনে দেশটির সার্বিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার পৃথকভাবে এ সমালোচনা করেন তারা।

ট্রাম্পের প্রথম মেয়াদের আগের প্রেসিডেন্ট হিসেবে ওবামা ট্রাম্পের পক্ষ থেকে ফেডারেল সরকারকে পুনর্গঠন, অভিবাসন ও মতবিরোধ দমনে কঠোরতা এবং সংবাদমাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখানোর প্রচেষ্টার তীব্র নিন্দা জানান।

ওবামা বলেন, ‘অনেকদিন পর প্রথমবারের মতো আমি প্রকাশ্যে কিছু বলছি। আমি কিছুদিন ধরে পর্যবেক্ষণ করছিলাম’।

তার ভাষায়, ‘ভাবুন তো, আমি যদি এগুলোর কোনো একটা করতাম! কল্পনাও করা যায় না যে, যারা এখন চুপ করে আছেন, তারা এমন (ট্রাম্পের মতো) আচরণ আমার কিংবা আমার পূর্বসূরিদের কাছ থেকে সহ্য করতেন!’

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার সমালোচনা করে ওবামা বলেন, ‘আমি মনে করি না, এটা আমেরিকার জন্য ভালো কিছু বয়ে আনবে’।

একই সঙ্গে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউজের তরফ থেকে অধিকার হরণের প্রচেষ্টাকে ঘিরে। ওবামা বলেন, ‘একটি ফেডারেল সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দেয় যে, তারা যদি বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – এটা খুবই উদ্বেগজনক’।

সাবেক এই প্রেসিডেন্টের ভাষায়, ‘হোয়াইট হাউজ যদি আইনজীবীদের বলে, ‘তোমরা এমন কোনো পক্ষের হয়ে মামলা লড়তে পারবে না, যাদের আমরা পছন্দ করি না’, তাহলে আমরা তোমাদের সব কাজ বন্ধ করে দেব এ ধরণের আচরণ আমাদের আমেরিকান মৌলিক চুক্তির পরিপন্থি’।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ে কমলা হ্যারিসের পক্ষে প্রচার চালানোর সময় ওবামা আগেই সতর্ক করে বলেছিলেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তা দেশটির জন্য বিপজ্জনক হতে পারে।

তিনি সে সময় বলেছিলেন, ‘তিনি (ট্রাম্প) শুধু কিছুটা ‘গোঁফি’ বা হাস্যকর আচরণ করেন, তাই বলে এটা ভাবার কারণ নেই যে, তার প্রেসিডেন্সি বিপজ্জনক হবে না’।

সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

দেশের বাহিরে টাকা পাচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ওবিস্তারিত পড়ুন

  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী