রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডা. জাফরুল্লাহর বক্তব্য প্রত্যাহারের দাবি যুবদলের

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান। যুবদল নেতৃদ্বয় বলেন, ‌‘দুর্ভাগ্যজনক হলো- বুঝে বা না বুঝে শাসকগোষ্ঠীর ফাঁদে জড়িয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। প্রায়ই তিনি তারেক রহমানকে অসম্মান করে, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন।

অথচ এটা তার কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না। তার এ ধরনের বক্তব্যে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশের মানুষ আজ আহত, বিরক্ত ও নিক্ষুব্ধ।

তারা বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী একজন সম্মানিত মানুষ, এদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান আছে। সেজন্য যুবদল আশা করে- বাস্তবতা উপলব্দি করে দ্রুতই তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন এবং ভবিষ্যতে বিএনপি ও তারেক রহমান সম্পর্কে কথা বলার সময় সতর্ক ও যত্নবান হবেন।

গত ২৬ জুন জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী তারেক রহমানকে বক্তব্য দিলে সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা প্রতিবাদ করে কথা বলতে শুরু করেন এবং সংগঠনের অন্য নেতাকর্মীদের নিয়ে সভাস্থল থেকে চলে যান।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন
  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি