বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিআরইউ সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টিভির মহিউদ্দিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এক হাজার ৪০৪টি পড়ে নির্বাচনে।

নির্বাচনে সভাপতি নির্বাচিত সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৪২৯ ভোট। আর কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট ও জহিরুল হক রানা পেয়েছেন ১২ ভোট।

সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। আর আব্দুল্লাহ আল কাফি পেয়েছেন ৩০৭ ভোট।

সহ-সভাপতির একটি পদে শফিকুল ইসলাম শামীম ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের একটি পদে ৭৫৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (মিজান রহমান)। সাংগঠনিক সম্পাদক পদে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ।

দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

তবে সাংস্কৃতিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিত হয়েছেন- মো. হাবিবুর রহমান (৯০৯), ফারহানা ইয়াছমিন (৮৪৬), সাঈদ শিপন (৮৩৮), মুহিববুল্লাহ মুহিব(৬৭৭), রফিক মৃধা (৬১৪), দেলোয়ার হোসেন মহিন (৬১০), শরীফুল ইসলাম (৫৫৭)। এই সাতটি পদে আটজন প্রার্থী ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…