সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিএমপির ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাসহ ৮ জনকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত, অতিরিক্ত আইজিপি ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত ও ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ফারুক আহমেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে, সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে, সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নাজমুল হাসানকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়াও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শওকত আলীকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ