সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিবি হারুনের গাড়ির খোঁজে অভিযান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের ‘গাড়ি রাখা আছে’, -এমন তথ্যে রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রায় দুই ঘণ্টার অভিযানের পর একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও গাড়িটির মালিক পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে চলে যান অভিযানে থাকা সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে লেকসিটি কনকর্ডের ‘বর্ণালী’ ভবনের নিচের গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যান তারা।

৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরই তার সরকারের মেয়াদে দাপুটে আলোচিত-সমালোচিত পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের আটক হওয়ার খবর চাউর হয়।
কিন্তু পরদিন তার সঙ্গে যোগাযোগ করলে নিজেই তার আটক হওয়ার খবরটি নাকচ করে দেন। এরপর থেকে এক রকম উধাও থাকা এ কর্মকর্তা আড়ালেই আছেন।

পট পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশের প্রভাবশালীদের সঙ্গে একাধিক মামলার আসামি করা হয় হারুনকেও। তবে এখন তিনি কোথায় আছেন এ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

বর্ণালী ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মোশারফ হোসেন বলেন, কেউ খবর দিয়েছে এখানে ডিবি হারুনের গাড়ি রাখা আছে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাস পান। পরে তাদের লোকজনই গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান।

অভিযানে গাড়ি জব্দ ও কাউকে আটকের বিষয়ে সেনাবাহিনীর তরফ থেকে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব