শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডোনাল্ড ট্রাম্প চীনে যেতে পারলে আমরা যেতেই পারি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে চীনে যাবেন, তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সুবিধাজনক সময়ে আলাপ-আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, `এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কোন দিন যাবেন। অবশ্যই তিনি একজন আঞ্চলিক অংশীদারের কাছে দ্বিপাক্ষিক সফরে যাবেন। কোন দিন যাবেন এটা এখনো নির্ধারিত হয়নি।’

চীনকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, `যদি প্রেসিডেন্ট ট্রাম্প যেতে পারেন সামনের সপ্তাহে, সেখানে তো আমরা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যেতেই পারি।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি চীনে দ্বিপাক্ষিক সফর করেছেন। সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবিরও সেই সফরে ছিলেন। ওই সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, `অত্যন্ত ফলপ্রসূ সফর। ইতিবাচক আলাপ-আলোচনা হয়েছে। ভালো সফর ছিল।’ তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ-চীন সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, `চীন আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের সম্পর্ক আরও জোরদার করব।’ তিনি বলেন, অতীতে অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের আমলেও বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্ক অনেক সময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এখন দুই দেশের সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান
  • সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
  • ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
  • গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী