মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তামিমের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পুঁজি ৯ উইকেটে ২২৮। এই পুঁজিও হতো না যদি না অধিনায়ক আজিজুল হাকিম তামিম সেঞ্চুরি হাঁকাতেন।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এমন বাজে শুরুর পর আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নিলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তামিম।

১১০ বলে ৬৬ রান করে কালাম ফিরলেও সেঞ্চুরি আদায় করে নেন তামিম। শুরুতে দেখে-শুনে খেলার পর পরিস্থিতি বুঝে গিয়ের পরিবর্তন করেন তিনি। ছক্কা মেরে স্পর্শ করেছেন সেঞ্চুরি। এই মাইলফলক ছুঁতে অধিনায়ক খরচ করেছেন ১৩২ বল। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০৩ রান এসেছে তার ব্যাট থেকে।

তামিমের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেনি। ফলে ফিনিশিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম