সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারুণ্য ও প্রাথমিক শিক্ষা নিয়ে আমার ভাবনা”

তারুণ্য ও প্রাথমিক শিক্ষা নিয়ে আমার ভাবনা”

-মোঃ শরিফুল ইসলাম

 

ঐ নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ভাবে নতুনকে কেতন ওড়ানোর আহ্বায়ক জানিয়েছেন। সুকান্ত ভট্টাচার্য তারুণ্য কবিতায় লিখেছেন তারুণ্যের প্রত্যেক আঘাতে কম্পমান উর্বর-উচ্ছেদ অশরীরী আমি আজ তারুণ্যের তরঙ্গের তলে সমাহিত উত্তপ্ত শয্যায় ক্রমাগত শতাব্দীর বন্ধী আমি অন্ধকারে যেন খুঁজে ফিরি অদৃশ্য সূর্যের দীপ্তি উচ্ছিষ্ট অন্তরে।

আমাদের দেশের তরুণরা এখন উদ্যোক্তা থেকে উদ্যম, সাহস থেকে সংগ্রাম, উল্লাস থেকে উদ্ভাব, রাজপথ থেকে রাজনীতি, সব কিছুতে এখন তরুণরা মুখ্য। শুধু মুখ্যই নয় নেতৃত্ব এখন তরুণদের হাতে। চারিদিকে এখন তরুণদের জয়গান। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার বিষয় আমাদের তরুণরা। উন্নয়নশীল দেশে সমস্য এবং সংকট ভরিভরি। আমাদের তরুণরা সমাজ, পরিবেশ, শিক্ষা, প্রশাসন, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদিতে অনেক ভ‚মিকা রাখছে। প্রতিবেশী দেশের উজানের ঢলে আমাদের দেশে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে সেখানে আমাদের তরুণরা যে ভ‚মিকা রাখছে তা থেকে তরুণদের কাছ থেকে আমাদের শিখতে হচ্ছে দেশ প্রেম, নৈতিকতা, মানবিকতা ইত্যাদি। আমরা গর্বিত এই তরুণদের নিয়ে।
উন্নয়নের জন্য শিক্ষা বিষয়টি আজ বিশ্বজনীন। উন্নয়নের প্রধান অনুসঙ্গ হচ্ছে শিক্ষা। শিক্ষা হল উজ্জ্বল ভবিষ্যত এর চাবিকাঠি, যা আমাদের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করে। আর সকল স্তরের ভিত হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের অবজ্ঞা করার সুযোগ নেই। প্রাথমিক শিক্ষা সম্পর্কে ((Mingat) ) বলেন, যদি কোন দেশের প্রাথমিক শিক্ষার সুযোগ আরেকটি দেশের চেয়ে ৯০ % বেশী থাকে তাহলে ৩০ বছর পর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭৫% বেশি হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ও ইন্দোনেশিয়া দ্রæত প্রবৃদ্ধি অর্জনের পিছনে রয়েছে শক্তিশালী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। বিশ্বব্যাংক ৮ টি দেশকে HAPE (high performing Asian Ecomonics) বলে আখ্যায়িত করেছেন। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন বিদ্যালয় গুলোকে দৃষ্টিনন্দন অবকাঠামো, শিক্ষার্থী বান্ধব পরিবেশের পাশাপাশি শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির আবেদন জানাচ্ছি। সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড, প্রধান শিক্ষকদের প্রশাসনিক পদ হিসাবে ৯ম গ্রেড। সকল ক্ষেত্রে প্রমোশনের ব্যবস্থা করা।

সকল কর্মকর্তা কর্মচারীর সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার আবেদন জানাচ্ছি। এগিয়ে যাচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা । আমরা ইউরোপ আমেরিকার মতো প্রাথমিক শিক্ষার উন্নতি না করলেও ইনশাআল্লাহ আগামী ১০ বছরের মধ্যে HAPE ভুক্ত দেশের কাতারে অন্তর্ভুক্ত হয়ে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবো। আমাদের তরুণরাই আগামী দিনে বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ে তুলবে।লেখক-

প্রধান শিক্ষক
৫৪ নং কৃষ্ণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
তালা, সাতক্ষীরা।
মাষ্টার ট্রেইনার গণিত।

একই রকম সংবাদ সমূহ

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু

দু’বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধনবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক