বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, রাস্তার উন্নয়ন কাজ এবং ওয়াটার সাপ্লাই স্কীম কাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

রোববার (১৫ অক্টোবর ) সকালে উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
সকালে প্রথমে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে তালা সদরে গ্রামীন পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম কাজের উদ্বোধন করা হয়। এরপর এলজিইডি বাস্তবায়নে তালা উপজেলা নলতা থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদ অভিমূখে রাস্তা, মাছিয়াড়া ঋষিপাড়া মোড় রায়পুর গোলক মুনির বাড়ি ভায়া সরকারি প্রাইমারি স্কুল উন্নয়ন মূলক কাজ ও আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কৌশিক রায়, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, ঠিকাদার শেখ আনোয়ার হোসেন আনু প্রমূখ।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, প্রকল্পগুলোর উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ