শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উপজেলা শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা: তালায় আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে উপজেলা শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ২ টা তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা-কলারোয়া গণমানুষের নেতা, আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

অধ্যাপক আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি, মোঃ আব্দুস সবুর, তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ।

বক্তব্য রাখেন, তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী, তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডাঃ আফতাব উদ্দীন, পটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।

মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, নাংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মুত্তালিব, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, শিক্ষকদের কে আগামী দিনে জাতিকে আদর্শ মানুষ হিসাবে তৈরি করার দায়িত্ব নিতে হবে, যার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি চাঁদবাজ মুক্ত হবে।

এরআগে সকাল ১০ টায় মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে খলিলনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার