মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি!

সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন।

উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, স¤প্রতি তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামের ওয়াদুদ শেখের পুত্র ট্রাক চালক ইয়াছিন আলি’র (১৭) সাথে যশোর জেলার বাঘারপাড়া এলাকার তার খালাতো বোনের (১৩) সাথে বিয়ের খবর শোনা যায়। নোটারি পাবলিক আইনজীবীর মাধ্যমে বাল্যবিবাহটি সম্পন্ন হয় বলে খবর পাওয়া যায়।

বিষয়টি জানতে পেরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো.সাকিবুর রহমান ২৭ জুলাই সকালে জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি এবং সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করেন। ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শহিদুল ইসলাম বাবু, দফাদার জান্নাতুল ফেরদৌস এবং গ্রাম পুলিশ ঘটনাস্থলে হাজির হন। বিষয়টি তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এবং সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনকে অবগত করা হয়।
এদিকে ঐ কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা বিয়ে করে অন্যত্র থাকেন। মেয়েটি তালার দক্ষিণ সারসা এলাকায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতো। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। বৃহস্পতিবার কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ছেলের মা ও মেয়ের খালা মুচলেকা দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি

বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমার বাবা বাঁচতে চান। কিন্তু বাবার ফুসফুসবিস্তারিত পড়ুন

ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা

তালা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম মহিউদ্দিন এর পুত্র তালারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন

  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা