বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় চাঁদাবাজ ও ছিনতাইকারী সাইদ সরদার জনতার হাতে আটক

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় চাঁদাবাজ ও ছিনতাইকারী আবু সাইদ সরদার কে আটক করেছে স্থানীয় জনতা। সে মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে। শনিবার রাতে দীপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতায়ের অভিযোগে তাকে আটক করা হয়।

রবিবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে তালার মাগুরা বাজারে এ ঘটনা ঘটে। পরে তালা থানা পুলিশের কাছে হস্থান্তর করে স্থানীয় জনতা।

তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন জানান, সাইদ এলাকার চিহ্নিত চোর, ছিনতাইকরী ও চাঁদাবাজ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় সে সংখ্যালঘু পরিবারে চুরি ও চাঁদাবাজি করতো।

তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিলো। সরকারী দলের নাম ভাঙিয়ে এলাকায় বীরদর্পে চলাফেরার কারণে প্রশাসনও তাকে আটক করতে সাহস পেত না। আওয়ামী লীগ সরকারের পতনের পরে সে ভোল পাল্টে রাতারাতি হয়ে যায় বিএনপি’র নেতা। এখন বিএনপির নাম ভাঙিয়ে হিন্দু অধ্যশিত এলাকায় পূর্বের ন্যায় ছিনতাই ও চাঁদাবাজি শুরু করে।

শনিবার রাতে আবু সাইদ মাগুরা গ্রামের দীপ্তর কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে। এঘটনা জানতে পেরে বিএনপি নেতাদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতা ও জনতার সহযোগতায় তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে দেয়া হয়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবু সাইদ কে আটক করে থানায় আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক