বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জাম পাড়তে উঠে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় জাম গাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বারুইহাটি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত কলেজ ছাত্র উপজেলার খলিনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর ছেলে ও জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটির একটি জাম গাছে সোয়েব জাম পাড়তে উঠে। এসময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেয়ার পথিমধ্যে মৃত্যু হয় তার।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী তুলি জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয়বিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী

একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে-বিদেশে যেখানেই তারাবিস্তারিত পড়ুন

  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের
  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গাজীপুরে ফের সড়কে শ্রমিকরা, পুলিশের গাড়িতে আগুন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন