সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: রবিবার (২২ ডিসেম্বর) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল বিষয় তুলে ধরেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মকর্তা মোঃ ফয়সাল। এ সময় জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, অধ্যাপক অচিন্ত্য সাহা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সহঃ অধ্যাপক কামরুজ্জামান, শেখ সেলিম আক্তার স্বপন, দিলীপ সানা, সাবিনা খাতুন, গুলশাহানারা খাতুন, মানছুরা খাতুন, আব্দুল আজিজ, গাজী শহীদুল্লাহ, আফজাল হোসেন, আব্দুল আলীম, মোবারক হোসেন, তোহা খান, টুম্পা খাতুন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মসূচী সমন্বয়কারী কাজী বাবর আলী, হাসি রানী কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমসহ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়। স্থানীয় নেতৃস্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর